spot_img

কান্দাহারে শিয়া ধর্মাবলম্বীদের ‘মসজিদে’ বোমা হামলা; হতাহত অনেক

আফগানিস্তানের দক্ষিণ কান্দার প্রদেশে শিয়া ধর্মাবলম্বীদের একটি ‘মসজিদে’ জুম’আর নামাজ আদায়ের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলাটিকে আত্মঘাতি হামলা বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) দক্ষিণ কান্দার প্রদেশের পুলিশ জেলার একটি শিয়া মসজিদে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা বেশি। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।

এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। তবে গত সপ্তাহে আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে দায়েশ।

সূত্র: টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ