spot_img

কুমিল্লার ঘটনার সাথে জামায়াত জড়িত : দাবি হানিফের

কুমিল্লার দিঘিরপাড় এলাকার মন্দিরে পবিত্র কুরআন অবমাননার ঘটনার সাথে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, কুমিল্লার দিঘিরপাড় এলাকার মন্দিরে পরিকল্পিতভাবে মূর্তির উপর পবিত্র কুরআন রাখা হয়েছে। সমাজে সহিংসতা সৃষ্টির জন্যই জামায়াত জঘন্য এ কাজটি করেছে। এখন থেকে জামায়েতের রাজনীতি আর বরদাস্ত করা হবে না।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে কুষ্টিয়ায় মোহিনী মোহন বিদ্যাপীঠের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, যুদ্ধাপরাধী জামায়াত ধর্মের নামে অধর্মের কাজে লিপ্ত। তারাই ধর্মকে বিতর্কিত ও ধর্মের পবিত্রতা নষ্ট করছে। জামায়াত ৭১ সালেও ছিল রাজাকার, এখনও রাজাকার। যুদ্ধাপরাধী ও পাকিস্থানপন্থিদের রাজনীতি বরদাস্ত করা হবে না।

হানিফ আরও বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। যুগ যুগ ধরে এদেশে চমৎকার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বিরাজমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবার উৎসব ভাগাভাগি করে থাকি। ধর্মের দুটি দিক হচ্ছে শাস্ত্রীয় ও সামাজিক। ধর্মের দোহাই দিয়ে সমাজে সহিংসতা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ