ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, কুমিল্লায় কুরআন অবমাননার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ম অবমাননার শাস্তির আইন প্রণয়ন করতে হবে।
আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকারীদের বিচার এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুরআন অবমাননার প্রতিবাদে ঈমানী মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমিকসহ সকল মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে। এমপি-মন্ত্রীদের উস্কানীমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।











