spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে ভাইরাসটির উগসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের সদরের নুর ইসলাম (৬০), ধোবাউড়ার মনিরা আক্তার (২৪), নেত্রকোনার দুর্গাপুরের হাজেরা খাতুন (৪৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৬ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৮টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ