মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে রোববার (১৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, আটককৃতদের হেফাজত থেকে ২৬২ পিস ইয়াবা, ৭৩০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন ও দুই কেজি ৮০৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়।










