spot_img

ভেতরে ভেতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ: ওবায়দুল কাদের

ভেতরে ভেতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। জামায়েতের নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি। ভেতরে ভেতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ, যা কোনো দিন বন্ধ হবে না।

রোববার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির এক নম্বর পৃষ্ঠপোষক। দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক ও ঠিকুজী হচ্ছে তারা। অপকর্মকারীদের কোনো দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অন্ধকারের এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সুযোগ পেলেই ছোবল মারবে। তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর এই চক্রের বিষবৃক্ষ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। এদের নিষ্ক্রিয় মনে হলেও এরা তলে তলে এখনও সক্রিয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ