spot_img

রবীন্দ্রনাথের চিন্তাগুলো রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করেছেন শেখ মুজিবুর রহমান: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মুহাম্মাদ ফজলে রাব্বী মিয়া বলেছেন, একজন মহাকবি বিশ্বের কথা বলেছেন, আরেকজন রাজনীতির মহাকবি; তিনিও বিশ্বের কথা বলেছেন। দুজনের মাঝে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, দুজন ছিলেন দুই প্রজন্মের। কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির মাধ্যমে তার বাস্তবায়ন ঘটিয়েছেন। বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির বিশ্বকবি।

রবিবার (১৭ অক্টোবর) বিকালে তার সংসদ ভবনস্থ বাসভবনে লেখক ড. সুলতান আলী রচিত ‘‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব” শীর্ষক পূর্ণাঙ্গ বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, লেখক ড. সুলতান আলী দুই জগতের দুই দিকপালের মাঝে সাদৃশ্য খুঁজে পেতে দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরিতে গবেষণা করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায়- সেটাই তিনি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। এজন্যই তিনি বইটির নাম দিয়েছেন ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’। সুতরাং এই বইটির মতো বই বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।

ডেপুটি স্পিকার আরও বলেন, লেখকের অনুরোধে বইটি প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হবে, যাতে করে দেশের বর্তমান উন্নয়নের কবি শেখ হাসিনা আরও ভালোভাবে বুঝতে পারেন যে- তার পিতা বাঙালি জাতির জন্য কী ছিলেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ