spot_img
spot_img

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সংবাদমাধ্যম দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসিফ টিপু সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ফরহাদ আসিফ টিপুকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ