বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এবার আফগানিস্তান সফরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

একদিনের সফরে আফগানিস্তানে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আফগান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দিনব্যাপী এই সফরে মাহমুদ কুরেশি আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে।

এছাড়াও তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কুরেশি বৈঠক করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ