spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়াও একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৭ জন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আট রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

মারা যাওয়ারা ব্যক্তিরা হলেন, ত্রিশালের নজরুল ইসলাম (৪০), নান্দাইলের রাশিদা বেগম (৫৫), শেরপুর নালিতাবাড়ির আনোয়ার উল্লাহ (৯০) ও জামালপুর সদরের শহীদুর রহমান (৭০)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ