spot_img
spot_img

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ভারতের সামরিক ও রাজনৈতিক বিজয়: শ্রিংলা

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল ভারতের জন্য সামরিক বিজয়। একইসঙ্গে এটি নৈতিক ও রাজনৈতিক বিজয়ও ছিল। বাংলাদেশের মানুষ তাদের আত্মমর্যাদা ও সম্মানের প্রমাণ দিয়েছে এবং তাদের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য লড়াই করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল নিষ্ঠুর স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার যুদ্ধ।

শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় বিমান বাহিনীর এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সহযোগী রাষ্ট্র ভারত। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন ভারতের সবথেকে বড় বাণিজ্য সহযোগী রাষ্ট্র।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্কের গভীরতা যে কোনো কৌশলগত অংশীদারদের থেকে বেশি। দুই দেশের মধ্যে অনেক বছর ধরে সম্পর্কের পরিপক্কতা গড়ে উঠেছে। প্রতিবেশির সঙ্গে সম্পর্কের রোল মডেল হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক।

ভারতীয় ওই কূটনীতিক বলেন, ৫০ বছর আগেই বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়েই ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের গন্তব্য নির্ধারিত হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ