spot_img
spot_img

ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানি সমর্থক আহত

ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়ে ভারতকে বিনা উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দূর্দান্ত সূচনা করেছে টিম পাকিস্তান। তবে এই ম্যাচের উত্তাপ ছড়িয়েছিল দেশব্যাপী। আর সেই ম্যাচকে কেন্দ্র করেই ঝালকাঠিতে ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানি সমর্থক দুই ভাই আহত।

ঝালকাঠির রাজাপুরে ভারত ও পাকিস্তানের খেলা দেখার সময় ভারত সমর্থকের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন।

রবিবার (২৪ অক্টেবর) রাত ৯টায় উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে মো. কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দিয়ে উঠে। এতেই ভারত সমর্থকদের গাত্রদাহ হয়। তারা পাকিস্তান সমর্থকদের উপর আকষ্মিক হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, হামলায় সামান্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ