spot_img
spot_img

আফগানিস্তানের সীমান্তে আগ্রাসন চালানোর অধিকার কারো নেই: মোল্লা ইয়াকুব

আফগানিস্তানের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানের সীমান্ত এলাকাগুলোতে আগ্রাসন চালানোর অধিকার কারো নেই। আফগানিস্তান এমন একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে যেখানে সেনাবাহিনীর পাশাপাশি একটি শক্তিশালী বিমানবাহিনী থাকবে।

রোববার (২৪ অক্টোবর) প্রকাশিত এক অডিও বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব বলেন, ইসলামি আমিরাত আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকার-ভিত্তিক দায়িত্ব হচ্ছে দেশের সীমান্ত ও ভূমি রক্ষা করা। আফগানিস্তানের সীমান্ত বা এদেশের সীমারেখায় আগ্রাসন চালানোর অধিকার কারো নেই। আমরা সেরকম অনুমতি কাউকে দেব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ