spot_img

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৯০ ডেঙ্গুরোগী; নিহত ১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন, এমন রোগীর সংখ্যা ৮৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়ালো।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, বর্তমানে হাসপাতালে মোট ভর্তি ৮৬১ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ৭০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ