spot_img

দুর্যোগ মোকাবিলা করেও দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

তিনি বলেন, সম্প্রতি তিস্তার পানি বেড়ে গেলে ডিজিটাল ব্যবস্থায় স্থানীয় তিন হাজার মানুষকে পূর্বাভাস মেসেজ দিয়েছি। প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে দুর্যোগ মোকাবিলা করেও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর গ্রিনরোডে পানি ভবনে ‘ডিজিটাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেক এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তথ্য প্রযুক্তিলব্ধ জ্ঞানের বাস্তব প্রতিফলন আজকের ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর লক্ষ্য সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ’ গঠনে এবং ‘ডেল্টাপ্ল্যান-২১০০’ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ একটি সহায়ক শক্তির নাম।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ডিজিটাল বাংলাদেশ বললে বিএনপি আগে টিপ্পনী কাটতো। কিন্তু আজ ডিজিটাল ব্যবস্থায় হাওরসহ সব এলাকায় আমরা সঠিক পূর্বাভাস পাঠাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবিলায় শিক্ষকের ভূমিকা পালন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ