কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক হামলার পরিপ্রেক্ষিতে “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে” রাজধানীর নয়া পল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল ১০টা থেকেই রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে থাকেন দলটির অঙ্গ- সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সমাবেশ বেলা গড়ানোর সাথে সাথে বড় হতে থাকে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না।
বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির অফিসের সামনে একটি ছোট ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি” নিয়ে কমর্সূচি হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন নেতাকর্মীরা। তবে শেষমুহূর্তে মিছিল না করার ঘোষণা দেন দলের মহাসচিব।











