spot_img

চট্টগ্রামে জামেয়া ওয়াহেদীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকিমের ইন্তেকাল:জানাজা সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম বোয়ালখালী জামেয়া ওয়াহেদীয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস,চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার উপদেষ্টা ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন।

সোমবার (২৬অক্টোবর) রাত ০১১:৩০মিনিটে কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

সকাল এগারোটায় চন্দনাইশ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ’র ইমামতিতে জানাজা সম্পন্ন হয়েছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর দপ্তর সচিব ও চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার চেয়ারম্যান মাওলানা সাঈদুল হক তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে ইনসাফকে বলেন,মাওলানা আব্দুল হাকিম চন্দনাইশী আমাদের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় মানুষ ছিলেন। আমরা সর্বদা তাঁর সাথে পরামর্শ করে সংগঠনের কাজের আঞ্জাম দিয়েছি। তাঁর ইন্তিকালে আমরা একজন সংগঠনের শুভাকাঙ্ক্ষী হারিয়েছি। আর দেশবাসী হারিয়েছেন বিজ্ঞ ও প্রাজ্ঞ একজন আলেমে-দ্বীনকে। তাঁর ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়।আমাদের সংগঠনের উন্নতি ও অগ্রগতিতে ওনার অনেক অবদান রয়েছেন। আমরা ওনার অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর তিনি ৪জন ছেলে ১জন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরে চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ