spot_img

চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু; শনাক্ত ২০

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২২ জনে। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২০২ জনে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৩৪ নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক শূন্য ৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৫ জন নগরের ও পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নয়জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ