নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,‘গ্রেফতার করা ব্যক্তিদের কাছ থেকে ৩৭১ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৫০৬ পিস ইয়াবা, ২৩ কেজি ৫৮৮ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা করা হয়েছে।











