spot_img

এই সরকার ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া কমবে না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনাভোটের সরকার। বিনাভোটের সরকার কারও কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবতো। জনগণের সরকারের জন্য গণতান্ত্রিক ও গণআন্দোলনের মাধ্যমে এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে হবে। আগামীদিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বের হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শ্রমিকদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একেবারে সাত টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ যে পরিমাণ তেল মজুত রয়েছে সেটা দিয়ে আরও তিন মাস চলার কথা।

তিনি বলেন, এক বছরে ৩৫ বার পণ্যের বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়ালো সরকার কিন্তু শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না কেন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ