spot_img

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, কসবা স্টেশনে আসার পর মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ