আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মন্দিরে কুরআন শরিফ রেখে পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছে বিএনপি। তাই তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার হতে হবে।
শনিবার (৩০ অক্টোবর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, কুরআনের অবমাননার দায়ে বিএনপি নেতাদের আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে।
হানিফ আরও বলেন, বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে।










