spot_img
spot_img

আরও নতুন ৩টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদরে অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণমাধ্যমগুলো।

শনিবার (৩০ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবেধ রাষ্ট্র ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা এরই অংশ।

ইসরাইলি গণমাধ্যমগুলোর দাবি, শনিবার সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে হামাস নিজেদের যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ