বিশ্বে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এক হাজারেরও বেশি। আর শনাক্তও বেড়েছে এক লাখের বেশি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে করোনার পরিসংখ্যান দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্যমতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত হাজার ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ৩৬ হাজার ৬১৮ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৬৬০ জন। আগের দিন মোট শনাক্ত ছিল তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়েছে ২৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৬৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৩৯ জন। আর মারা গেছেন এক হাজার ৪৩৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৭১ লাখ পাঁচ হাজার ৪৬৮ জন এবং মোট মারা গেছেন সাত লাখ ৭০ হাজার ৮৫৪ জন।
আক্রান্তের দিক থেকে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় অবস্থানে আছে বৃটেন।












