আরও ২ বছর আগের ঘটনা। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি। সেদিন ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ তথা বিমান হামলা চালিয়েছিল ভারত। জবাবে পরদিন কঠোরভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হানা দেয় পাকিস্তান বিমান বাহিনী।
সেসময় পাকিস্তানি বিমান ধাওয়া করতে গিয়ে নিজ বিমান খুইয়ে দেশটির হাতে লজ্জাজনকভাবে ধরা পড়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। পাকিস্তানের লজ্জাজনকভাবে ধরা পড়লেও ভারত তাকে বীর আখ্যা দিয়ে সম্মাননা প্রদান করে। ওই ঘটনার দুই বছর পর তাকে উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেনে পদোন্নতি দিল ভারত।
ওই সময় পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে নিজের মিগ-২১ নিয়ে পাকিস্তানের আকাশসীমা ঢুকে পড়েন অভিনন্দন। ‘ডগ ফাইটে’ অভিনন্দনের বিমানটিকে ভূপাতিত করেন পাকিস্তানি পাইলট। আটক করা হয় ভারতীয় পাইলট অভিনন্দকে।
এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয় ভারতের। অবশ্য আটক ভারতীয় পাইলটকে ফেরত দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।












