spot_img
spot_img

ইথিওপিয়ায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের চাপ

ইথিওপিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ও পশ্চিমাদেশগুলো। দেশটিতে দ্রুত সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আলোচনার তাগিদ দেন হর্ন অব আফ্রিকার বিশেষ মার্কিন দূত জেফরি ফ্লেটম্যান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবদমান পক্ষগুলোকে আলোচনার জন্য চাপ দিতে বৃহস্পতিবার রাজধানী আদ্দিস আবাবাতে মার্কিন দূতের সঙ্গে সাক্ষাৎ করেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ার মুসা ফাকি।

ইউরোপীয় ইউনিয়ন ও পূর্ব আফ্রিকান ব্লক ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট (আইজিএডি) যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। দলগুলোকে সংযম দেখানো, উত্তেজনা কমা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ