পিরোজপুরে একটি পিস্তলসহ শিপন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে শহরের বলেশ্বর ব্রিজ টোল ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোয়েন্দা পুলিশের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে বলেশ্বর ব্রিজ টোল ঘর এলাকা থেকে শিপন নামে ওই যুবককে আটক করা হয়। তাকে তল্লাশি করে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। শিপনের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাংপাচপোতা গ্রামে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জসিম জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











