spot_img
spot_img

র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের ৭ জন গ্রেফতার

নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্টসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও বি. বাড়িয়া থেকে মানবপাচার চক্রের সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানবপাচার চক্রের সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ