spot_img
spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, রামেক করোনা ইউনিটে একদিনে রাজশাহীর তিনজন ও নওগাঁর একজন মারা গেছেন। এদিকে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

রামেক পরিচালক জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ২৮ জনের নমুনা পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় চারজন শনাক্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ