spot_img

‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি; জনগণকে জিম্মি করা রাষ্ট্রের কাজ নয়’

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণকে চরম দুর্ভোগে ঠেলে দেয়ার অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতেরআহ্বান জানান তিনি।

বিবৃতিতে আ স ম রব বলেন, সরকার জ্বালানি তেলে গত সাত বছরে ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। গত সাত বছর সরকার মুনাফার পরিবর্তে জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণের পাশে দাঁড়ায়নি। জনগণের কাছ থেকে মুনাফার ফায়দা লুটা রাষ্ট্রের কর্তব্য নয়।

মেগা প্রজেক্টের মেগা অপচয় বন্ধ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে সরকারের রাজনৈতিক কর্তব্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ