spot_img

যারা এখনো করোনার টিকা নেননি, দ্রুত নিয়ে নিবেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা এখনো করোনার টিকা নেননি, তারা দ্রুত নিয়ে নিবেন। ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোটার হননি। তাদের বিকল্পভাবে টিকা নেওয়া যাবে। এছাড়া ১২-১৭ বছরের শিশু-কিশোরদেরও টিকা দেওয়া হচ্ছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্রে এখনো দিনে দুই হাজার লোক করোনায় মারা যাচ্ছে। রাশিয়া, ইউরোপ ও ভারতে মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু বাংলাদেশের মৃত্যু হার অনেক কম। শুক্রবার মাত্র তিনজন মারা গছে। এজন্য সবাইকে দ্রুত টিকা নেওয়ার জন্য এবং স্বাস্থ্যবিধি মানার আহবান জানাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী সিলেকশনের পরে তাদের বিরোধিতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নৌকা নয়। যারা দেশ ও স্বাধীনতার বিপক্ষে তারা আমাদের বিরোধী। নিজেরা নিজেদের বিরোধী না ভেবে দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ