ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে ধমকিয়েছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে, তারা মূলত টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী।
টেলিফোনালাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধমকের সুরে কথা বলেন।
তিনি বলেন, যাদেরকে অভিবাসনের নামে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল এবং ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরাইলে আশ্রয় দেওয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান।
সূত্র: পার্সটুডে











