spot_img
spot_img

নৌকায় সিল মারতে বাঁধা দেওয়ায় একাত্তর টিভির সাংবাদিককে আওয়ামী সমর্থকদের মারধর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে বাঁধা দেওয়ায় একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক আবু মুসাকে আওয়ামী লীগের সমর্থকরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নাটোরের ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

একাত্তর টেলিভিশনের সাংবাদিক ছাড়াও অন্যান্য সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়েছে আওয়ামী লীগের নেতারা।

অভিযোগের বিষয়ে জানতে পেরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ