spot_img
spot_img

শিগ্‌গিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগ্‌গির শেষ হবে।

নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে। এই যুদ্ধ খুব শিগ্‌গির শেষ হবে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সবকিছুতেই রাজি হয়েছে।

এদিকে তিনি বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছেন।

ট্রাম্প আরো বলেন, শান্তি অর্জনের লক্ষ্যে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন এ দুই নেতা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ