আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এপি জানিয়েছে, বিষয়টি অস্বীকার করেছে লেবানন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এপি’র প্রতিবেদনে বলা হয়, আউন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না। ওই কর্মকর্তা বলেছেন, তারা আমেরিকাকে জানিয়েছেন যে এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুত নন।
লেবাননের কর্মকর্তারা ইসরাইল ও আমেরিকাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনা করবেন না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে।











