আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে দায়েশের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে তালেবানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন আফগান সরকারের সেনারা। এতে ৪ জন নিহত হয়েছে। এছাড়াও ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) আফগান সরকারের প্রাদেশিক পুলিশপ্রধান আব্দুল গাফফার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় দায়েশের সম্ভাব্য আস্তানা টার্গেট করে বহু অভিযান চালানো হয়েছে।
আব্দুল গাফফার মোহাম্মাদি জানান, নিহত চারজনের মধ্যে একজন তাদের আস্তানায় বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে।
আফগানিস্তান জুড়ে দায়েশ একের পর এক বোমা হামলা চালানোর পর দেশটির সরকার এই অভিযান শুরু করেছে।











