spot_img

সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রদত্ত ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মোমেন সৌদি সরকার ও কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রশংসা করে বলেন, বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়ও সৌদি আরব আমাদের অনেক সহায়তা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসুফ ঈসা আল দুহাইলান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পরিচালক ড. আব্দুল্লাহ আলওয়াদি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ