spot_img
spot_img

চট্টগ্রাম নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান হলেন মাওলানা ইয়াহইয়া

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে হাটহাজারী রেলস্টেশন সংলগ্ন বোর্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়!

বৈঠকে সূত্রে জানানো হয়, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মৃত্যুতে তাঁর শূন্য পদে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়াকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এছাড়াও মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা উসমান ফয়েজীকে সহসভাপতি ও প্রধান অডিটর এবং ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসানকে সহসভাপতি মনোনীত করা হয়েছে।

বৈঠকের শুরুতেই প্রায়ত চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মুফতি জসিম উদ্দিন, মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা উসমান ফয়েজী, সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মদ আলী কাসেমী, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য: গত ১৯ আগস্ট শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে এই পদটি শূন্য হয়। এর আগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ