spot_img

চুরি কিছু হচ্ছে, সেটি চিল্লাচিল্লি করে থামানো যাবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চুরি কিছু হচ্ছে। কিন্তু সেটি চিল্লাচিল্লি করে থামানো যাবে না। এর জন্য আইন আছে। আইনের মাধ্যমে ধরতে হবে।

সোমবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, সুশাসন আকর্ষণীয় কথা। কিন্তু ভাত আগে না কফি আগে? ক্ষুধার্ত মানুষের প্রয়োজনে ভাত আগে দিতে হবে। তেমনি কথা আছে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে। বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকার ধ্বংস করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলা পরিষদ ও জেলা পরিষদকে কার্যকর করেছে। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, আওয়ামী লীগ সরকারের জন্ম খাল, বিল ও ঝিলে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানে আন্দোলন বিকাশ ও পরিবর্তন। আমাদের শেকড় অনেক গভীরে। ফলে আমাদের সঙ্গে ফাইট করা কঠিন হবে। রাজনীতির খেলায় শেখ হাসিনা ফার্স্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ