spot_img

দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় বসছেন বিএনপি নেতারা

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বসছেন দলটির নেতারা। যৌথ সভায় মূল দলের নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, দেশব্যাপী সরকারের সতর্কতা জারি, খালেদা জিয়ার মৃত্যুর গুজব, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতেই মূলত এই যৌথসভা ডাকা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। অর্থাৎ যে কথা আমি বলেছিলাম প্রথম দিনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই কথাটাই সঠিক কথা। উনার অবস্থা এখনো স্টিল ক্রিটিক্যাল। এটা ঠিক বলা যাবে না যে, উনি বিপদের বাইরে বেরিয়ে এসেছেন, এটা বলার কোনো উপায় নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ