spot_img

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দী রয়েছেন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা আগেও বলেছি, তাকে তিলে তিলে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে। এর প্রমাণ হলো, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে ঢাকা জেলা প্রশাসক মুহাম্মাদ শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আমরা বারবার বলেছি, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সরকার নানা অজুহাত দেখিয়ে তাঁর মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখন বন্দী ছিলেন, তখন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে।’ রিজভী আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে মুক্ত করেছেন। অথচ তাকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ