spot_img

ছাত্রদের উপর হামলা বড় বিদ্রোহের জন্ম দিবে: আ স ম‌ রব

বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, উচ্চ শিক্ষায় ভ্যাট বসানোর প্রতিবাদে আন্দোলন এবং সর্বশেষ হাফ পাসের দাবিতে আন্দোলনরত নিষ্কলুষ কিশোর-কিশোরীদের প্রতিবাদকে পিটিয়ে ঠান্ডা করার পরিণতি বড় বিদ্রোহের জন্ম দিবে।

বুধবার (২৪ নভেম্বর) ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুজ্জামান পিরাচার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে চলমান ছাত্র আন্দোলন প্রশ্নে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, স্কুল-কলেজের ছাত্ররা ন্যায়সঙ্গত দাবি-দাওয়া, উই ওয়ান্ট জাস্টিস এর দাবি নিয়ে, বঞ্চনার বিরুদ্ধে মাঠে আন্দোলনরত থাকলে সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগের নামধারীদের হামলা এবং বলপ্রয়োগের মহড়া নতুন করে রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করছে। ছাত্রদের বিদ্রোহই ১৯৭১ সালে সারা জাতির মননে স্বাধীনতার স্বপ্ন বপন করে দেয়। একইভাবে বর্তমানে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও নির্মমতার বিপরীতে প্রচণ্ড ছাত্র গণজাগরণের সৃষ্টি হবে এবং সরকারকে চরম খেসারত দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ