রাজধানীর মিরপুর ১৪ নম্বরে আজকেও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।
পোশাক শ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী পারাপার সেতুর নিচে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে আশপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, মিরপুর ১৩ নম্বরেও রাস্তায় জড়ো হচ্ছেন পোশাক শ্রমিকেরা। সেখানে বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।











