spot_img
spot_img

শান্তিনগর-ফার্মগেটে ভিকারুননিসা ও হলিক্রসের শিক্ষার্থীদের বিক্ষোভ

গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করছেন ভিকারুননিসা, সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রসের শিক্ষার্থীরা। আর ফার্মগেটের সড়কে বিক্ষোভ করছে সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রসের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছেন ভিকারুননিসার শিক্ষার্থীরা।

এদিকে, সহপাঠীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিচার না হলে আগামী রবিবার (২৮ নভেম্বর) থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ