spot_img

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৬.১ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক এক।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর দেওয়া তথ্য মতে, আজকের ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন স্থানে। মিয়ানমারের চীন রাজ্যের হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর উৎপত্তি।

ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে। ভূমিকম্পের সৃষ্টি হয় ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে।

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের দুটি ঝাঁকুনি অনুভূত হয়েছে। এতে বহুতল ভবনগুলো বেশ জোরালোভাবে দুলেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ