spot_img

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে গতকাল রাতে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বিএসএফ।

শনিবার (২৭ নভেম্বর) সকালে ভারতের মালদা জেলার হবিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু আনার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশি যুবক মনিরুল ইসলাম পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির জানান, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ