spot_img

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী অনুশাসনের বিকল্প নেই: ইসলামী আন্দোলন

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে কাওরান বাজারস্থ আশিয়ান রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার দাওয়াতী সভায় এ কথা বলেন নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ্ব আবুল কাশেম, মুহাম্মাদ ইলিয়াস হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ