প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বিশ্বে নতুন করে সুস্থ হয়েছে তিন লাখ ৭০ হাজার ৯৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত বিশ্বে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ২৩ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ৯৪৫ জনে।
রোববার (২৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক য়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
য়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনয় আক্রান্ত হয়ে সারাবিশ্বে আরও পাঁচ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়াতেই মৃত্যু হয়ে এক হাজার ২৩৯ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০ জন।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৩৫২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৫৮০ জন।











