spot_img

আওয়ামী লীগের মন্ত্রীদের মাথা একটু একটু করে নষ্ট হচ্ছে: শামসুজ্জামান দুদু

আওয়ামী লীগের মন্ত্রীদের মাথা একটু একটু করে নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীদের মাথা একটু একটু করে নষ্ট হচ্ছে। রাস্তা কিন্তু একটু একটু করে উত্তাপ হচ্ছে। মন্ত্রীদের কথা শুনলে বোঝা যায় তাদের মাথা নষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে, বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে একমাত্র পথ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই। এখন আর বসে থাকলে চলবে না। একে অপরের সমালোচনা করার অনেক জায়গা আছে। তবে কে আসলো, কে থাকলো আর কে চলে গেল- এটা দেখার বিষয় না। যে আসবে তাকে নিয়েই রাজপথে নামতে হবে।

বিএনপির এ নেতা বলেন, এইভাবে একটি দেশ চলতে পারে না। সরকার চাইলে আলোচনা করতে পারে। আর সরকার যদি না চায় তাহলে রাজপথে নামতে হবে। সেখানে (রাজপথ) কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। এটা এদেশের জনগণ করবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে দেখেছি ওনারা কিভাবে আন্দোলন করেছেন। আমরা তো তাদেরই উত্তরসূরী। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং রাজপথে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শুধু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেন, তাহলে আপনি একজন মহৎ ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন। আর যদি কোনোক্রমে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ইতিহাসে যে ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ