spot_img

ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে গণতন্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনও ভূমিকা রাখতে পারেনি। এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে। হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

রবিবার (২৮ নভেম্বর) সংসদ ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথে নামার আহবান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে-সেটাই জনগণের প্রশ্ন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ